1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময়

সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৩৫ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমজাদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সোবহানবাগ মহল্লার একটি মাঠে আমজাদকে রক্তাক্ত অবস্থায় পথচারীরা দেখতে পায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাই বা অন্য কোনো দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটতে পারে। সেই সঙ্গে নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ