1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময়

সাভারে শিক্ষানবিশ আইনজীবী পরিষদের আহবায়ক কমিটি গঠিত

  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারে শিক্ষানবিশ আইনজীবী পরিষদের ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় সাভার থানা রোডে অবস্থিত বাগানবাড়ি রেস্টুরেন্ট এর কনভেনশন রুমে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
আয়োজিত প্রস্তুতি সভায় দেওয়ান ইদ্রীস ‘ল’ কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ অর্ধশতাধিক শিক্ষানবিশ আইনজীবীর উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে বাবুল মোড়লকে আহবায়ক ও মোঃ জাহেদুল আলমকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট শিক্ষানবিশ আইনজীবী পরিষদ এর আহবায়ক কমিটির গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য সচিব-২ মোঃ এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক খান, প্রচার সম্পাদক মোঃ রুপোকুর রহমান, কোষাধ্যক্ষ হাসনা পারভীন, নির্বাহী সদস্য আব্দুর রহমান চৌধুরী, সেলিনা হক, সুমনা আক্তার, জুয়েল রানা, রেজাউল ইসলাম রাহাত, মোঃ আজগর আলী, দিদারুল দিপু, মোঃ মোতালেব, মোঃ আজগর হোসেন এবং মানসুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ আইনজীবী হাসনা পারভীন।
নবগঠিত আহবায়ক কমিটির তালিকায় স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন দেওয়ান ইদ্রীস ‘ল’ কলেজের শিক্ষক মোঃ আব্দুস সালাম, রফিকুন্নেছা ঝর্না ও শারমিন আক্তার লাবনী।
তিন মাস মেয়াদি এই আহবায়ক কমিটির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো শিক্ষানবিশ আইনজীবীদেরকে একত্রিত করে আগামীতে বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি, পরামর্শ এবং করণীয় সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করা এবং কৃতকার্য হওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক পদক্ষেপ গ্রহণ করা; সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি করা; বিনামূল্যে আইনী সহযোগিতা প্রদান; ঢাকা জেলার সকল শিক্ষানবিশ আইনজীবীদের সম্পৃক্ত করা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ