1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময়

চাঁদ দেখা গেছে, রোজা শুরু সোমবার

  • আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২০১ জন পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামের সূতিকাগার ও পবিত্র ভূমি সৌদি আরবে দেখা গেছে রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে মহিমান্বিত রমজান মাস।
রোববার (১০ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয়। এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়। এরপর মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও কাতার চাঁদ ওঠার ঘোষণা দেয়। সৌদির সুপ্রিম কোর্ট চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েয়েছে রয়েল কোর্ট। এ ব্যাপারে এক বিবৃতিতে তারা বলেছে, এ বছর ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হবে সোমবার ১১ মার্চ ২০২৪।
সুদাইর নামক একটি অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে উপস্থিত হন সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি। বিস্তর মরুভূমিতে মঞ্চ তৈরি করে সেখানে সারি সারি চেয়ার বসানো হয়। ওইস্থান থেকেই চাঁদ দেখার চেষ্টা করা হয়। এছাড়া তুমাইরেও প্রায় সমান প্রস্তুতি নেওয়া হয়। তবে দুপুরের একটু পর সেখানে ধূলিঝড় শুরু হয়। এতে খালি চোখে চাঁদ দেখার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে আবহাওয়া আবার ঠিক হয়ে যায়। সন্ধ্যা ৬টার কিছু আগে প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদারি জানান, এমন আবহাওয়ায় সুদাইয়ের মাজমা বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ থেকে রমজানের চাঁদ দেখা সম্ভব নয়।
তখন পবিত্র কাবাভিত্তিক ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, মেঘের ঘনত্বের কারণে দেশের কোথাও চাঁদ দেখা সম্ভব হয়নি এবং কোথাও থেকে চাঁদ দেখার তথ্য আসেনি।
এই তথ্য দেওয়ার কয়েক মিনিট পরই জানানো হয়, ১৪৪৫ হিজরি বর্ষের রমজানের চাঁদ দেখা গেছে। কাল সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে এবং আজ রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ