1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৩ জন পড়েছে
বিশেষ প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় আমর্মি ক্যাম্পের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্হাপনায় এবং ৮১ ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক কনভেনশন হলে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের আয়োজন করে জামগড়া আর্মি ক্যাম্প।
সাভার সেনানিবাসের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৬ জন চিকিৎসক চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিনসহ অন্যান্য রোগের স্হানীয় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করেন এবং রোগীদের ঔষধ সরবরাহ করেন।
মেডিকেল ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সজিবুল ইসলাম পিএসসি বলেন, আশুলিয়া–জামগড়া শিল্পাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এবং এলাকায় সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী নির্মূলে নিয়মিত কার্যক্রমের সময় দেখা যায় যে, এই এলাকায় অনেক দুস্থ, গরিব, কর্মহীন ও ভাসমান জনগণ রয়েছে যারা দারিদ্রতার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সাধারণ জনগণের মানবিক এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে ৯ পদাতিক ডিভিশনের জিওসি’র পৃষ্ঠপোষকতায়, ৮১ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে, জামগড়া আর্মি ক্যাম্প আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন করেছে।
জামগড়া আর্মি ক্যাম্পর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সজিবুল ইসলাম পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশব্যাপী মোতায়েন থাকাকালীন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে যার অংশ হিসেবে জামগড়া আর্মি ক্যাম্পের আয়োজনে এ এলাকায় আজকে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এরআগেও এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে সকলকে অবহিত করেন জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সজিবুল ইসলাম পিএসসি।
চিকিৎসা সেবা প্রাপ্ত রোগীরা চিকিৎসা পেয়ে সেনাবাহিনীর প্রতি এসময় তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ