1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময়

সাভারে ৭১ টিভির চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৯৩ জন পড়েছে

 

 

সাভার প্রতিনিধি

 

ঢাকার সাভারে মাদক সেবনে বাধা দেয়ায় ৭১ টেলিভিশনের চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেন (৪২)-এর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।

 

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার একটি মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

আহত সাংবাদিক মো. উজ্জ্বল হোসেন সাভারের উত্তর চাপাইন এলাকার লালটেক গ্রামের বাসিন্দা। তিনি ৭১ টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন—উত্তর চাপাইন এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫), হৃদয় (২০), মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২), জনি (২০) ও মুসা (২০)।

 

অভিযোগে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন। গতকাল তিনি এসব বিষয়ে প্রতিবাদ করার কারণে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জেরে শনিবার সকালে তিনি সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

 

আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় থেকেই অভিযুক্তরা নানা অপরাধে জড়িত। সরকার পরিবর্তন হলেও তাদের অপকর্মে কোনো বিরতি আসেনি। আমি কেবল তাদের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, সে কারণেই তারা আমাকে মারাত্মকভাবে আঘাত করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

 

ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, “খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সাংবাদিক উজ্জ্বলের অবস্থা বর্তমানে স্থিতিশীল। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ