1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে

শাকিব খানের রাজকুমারে প্রথম পোস্টার, ভেঙে দেবে প্রিয়তমার সকল রেকর্ড

  • আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২০৪ জন পড়েছে

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’ আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে । বিগ বাজেটের এই সিনেমা নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ। প্রযোজনায় রয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। গেল সপ্তাহে এক ইফতার আয়োজনে সিনেমাটি প্রযোজক জানিয়েছেন, শাকিবের জন্মদিনে দুবাইয়ের বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমাটির ট্রেলার দেখানো হবে। এই ঘোষণার পরপরই এবার প্রকাশ্যে এলো সিনেমার প্রথম পোস্টার।

শনিবার রাতে নিজের ফেসবুক পেজে ‘রাজকুমার’-এর পোস্টার প্রকাশ করেছেন শাকিব খান। যেখানে দেখা গেছে, নিউইয়র্কের ঐতিহাসিক ‘স্ট্যাচু অফ লিবার্টি’ ও শাকিব খানের ছবি। প্রকাশিত সেই পোস্টার দেখে নিজেদের উদ্দীপনার কথা জানিয়েছেন শাকিব ভক্তরা। শুধু ভক্তরাই নন, শোবিজ অঙ্গনের তারকারাও শুভকামনা জানিয়েছেন ‘রাজকুমার’ সিনেমার পুরো টিমকে। সকলেরই প্রত্যাশা, এবারও ঈদে প্রেক্ষাগৃহ কাঁপাবেন শাকিব খান। জানা গেছে, প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। যে গল্পই যেন উঠে এলো প্রথম পোস্টারে।

সিনেমা প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ রোববার বলেছেন, ‘গত ঈদের আগে বলেছিলাম প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস করতে। আজ বলে গেলাম, শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে প্রিয়তমার সকল রেকর্ড।

গেল বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এই সিনোমর শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ।

রাজকুমার সিনেমায় শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কোর্টনি কফি। আসন্ন ঈদুল ফিতরেই এটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ