1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস

সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২ জন পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ সাভার পৌরসভার সরকার অনুমোদিত একমাত্র কোরবানির পশুর (গরু-ছাগল) হাটের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২মে২০২৬ইং) বিকেলে সাভারের রেডিওকলোনী মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ পশুর হাটের উদ্বোধন করেন ঢাকা- ১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনের সাংসদ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

হাটের ইজারাদার সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সি. যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমান।

সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী মাসুম,  যুগ্ম আহ্বায়ক জুলাই যোদ্ধা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশসহ স্হানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু হাটের ইজারাদারসহ হাট সংশ্লিষ্টদের নিয়ে পুরো হাট ঘুরে দেখেন এবং কোরবানির পশুর বেপারী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ নেন। হাটের সার্বিক ব্যবস্হাপনা নিয়ে এসময় তিনি সন্তোষ প্রকাশ করেন।

হাটের ইজারাদার দেলোয়ার হোসেন মাদবর বলেন, সাভার পৌরসভা থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ কোটি ১ লাখ টাকায় তিনি হাটটি এবছর ইজারা পেয়েছেন। হাটটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ই সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।

সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলম জানান, পৌরসভার এ কোরবানির পশুর হাটটি অত্যন্ত জনপ্রিয়। প্রতিবারই এ হাটকে ঘিরে পৌরবাসীর অনেক আকাঙ্খা থাকে। আমরা হাট কতৃপক্ষের সাথে সমন্বয় করে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের পাশাপাশি পশু চিকিৎসক নিয়োগ, জাল টাকা শনাক্তকরণ মেশিন স্হাপন এবং পুরো হাটটিকে সিসি টিভি’র আওতায় নিয়ে আসা হয়েছে। এতে করে ক্রেতা-বিক্রেতা সবাই সুবিধা ভোগ করবেন।

প্রধান অতিথি’র বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে কোরবানির পশুর হাট পরিচালনার জন্য হাট কতৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। হাট কতৃপক্ষও সেভাবেই পদক্ষেপ নিয়েছে। এছাড়াও সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

মূলত, প্রতি বছর সাভার পৌরসভার এ কোরবানির হাটকে ঘিরেই জমে উঠে এ অঞ্চলের পশুর বাজার। সাভার উপজেলায় এবছর পৌরসভার ১টি হাট ছাড়াও ১২টি ইউনিয়নে আরও ১৫টি কোরবানির পশুর হাটের ইজারা দিয়েছেন উপজেলা প্রশাসন।

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ