1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

আশুলিয়ায় ফ্যানের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় ফার্নিচার তৈরির কারখানার এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলিয়া মুসলিমটেক এলাকার ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন মোল্লা (২০) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার আহাদ মোল্লার ছেলে। তিনি শিমুলিয়ার মুসলিমটেক এলাকার ভাড়া বাসায় থেকে জিরানী বাজার এলাকায় অবস্থিত ফার্নিচার তৈরির কারখানা হাতিল এ চাকুরী করতো।
নিহতের খালা সীমা আক্তার জানান, রাতে খাবার খেয়ে নিজের কক্ষেই ছিল সুমন। সকালে তার মা রান্না করতে উঠে তাকে ডাকতে থাকে। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করে ভেতর থেকে কোন সারাশব্দ না পেয়ে বাড়ির ম্যানেজারকে খবর দেন। পরে ম্যানেজার এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দড়জা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা তার মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার এসআই আসলামুজ্জামান বলেন, দরজা ভেঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করি। সে ফ্যানের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছে না। পরিবারও তেমন কিছু বলেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ