1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস

ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছুড়ল কয়েক হাজার কোরআনের আয়াত লেখা লিফলেট

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ জন পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এই আয়াত লেখা কয়েক হাজার লিফলেট ছোড়া হয়েছে। যেগুলো মাটিতে এসে পড়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে পবিত্র কোরআনের আয়াত লেখা সম্বলিত লিফলেট ফেলেছে দখলদার ইসরায়েল। বুধবার (৬ ডিসেম্বর) বিমান থেকে ফেলা এসব লিফলেটে সুরা ২৯ (আনকাবুতের) ১৪ নম্বর আয়াতটি তুলে ধরা হয়েছে। কোরআনের এ আয়াতে বলা হয়েছে, প্রবল বন্যা তাদের ভাসিয়ে নিয়ে গিয়েছিল কারণ তারা ছিল অন্যায়কারী।
এই সুরায় নুহ নবীর আমলে হওয়া প্রবল বন্যার কথা উল্লেখ করা হয়েছে। সাংবাদিক আমীর তাবস বলেছেন, এরমাধ্যমে ইসরায়েলিরা খুব সম্ভবত বুঝিয়েছে ‘সামনে গাজাবাসীর জন্য খারাপ কিছু আসছে। গাজার কেউ কেউ বলছেন— ইসরায়েলিরা পরিকল্পনা করছে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের যেসব গোপন সুড়ঙ্গ আছে, সেগুলো সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হবে। কোরআনের এই আয়াতের মাধ্যমে হয়ত ইসরায়েলিরা বুঝিয়েছে, হামাস অন্যায় করেছে। আর এ কারণে এখন সমুদ্রের পানি দিয়ে তাদের ডুবিয়ে দেওয়া হবে।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানিয়েছে, বিমান থেকে কোরআনের আয়াত সমৃদ্ধ লিফলেট ফেলায় গাজার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। এক নারী সংবাদমাধ্যমটিকে বলেছেন, আমরা অন্যায়কারী নই। ইসরায়েলিরা অন্যায়কারী। তারা মানুষকে হত্যা করছে। আমরা সন্ত্রাসী নয়। ইসরায়েলিরা মানুষের ক্ষতি করছে।
মিডেল ইস্ট আই জানিয়েছে, এরআগেও গাজাবাসীকে কথিত সতর্ক করতে কোরআনের আয়াত ব্যবহার করেছে দখলদার ইসরায়েল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ