1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস

নদীতে নামল বিমান

  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ জন পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : জমে যাওয়া বরফঢাকা নদীতে অবতরণ করেছে রাশিয়ার সোভিয়েত আমলের একটি এন-২৪ বিমান। গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পাইলটের ভুলে এ ঘটনা ঘটে। ওই সময় বিমানটিতে ৩০ জন যাত্রী ছিলেন।পোলার এয়ারলাইন্সের এ বিমানটির ইয়াকুতিয়া প্রদেশের জায়ারাঙ্কা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু পাইলট ভুলক্রমে বিমানটি বিমানবন্দরের রানওয়ের বদলে পাশের বরফে ঢাকা নদীতে নামিয়ে দেন। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানটি নিরাপদেই সেখানে অবতরণ করে।
এ ব্যাপারে পূর্ব সাইবেরিয়া পরিবহণ বিভাগের প্রসিকিউটরের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে পাইলটের ভুলে। প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে বিমানটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে সাদা বরফের ওপর মাঝারি আকৃতির বিমানটি দাঁড়িয়ে আছে। বিমানের চাকার চাপের কারণে বরফে স্পষ্ট দাগ দেখা যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম ইজভেস্তিয়াও একটি ছবি প্রকাশ করেছে, এতে দেখা যাচ্ছে নদীর ওপর দাঁড়ানো বিমান থেকে যাত্রীরা নেমে আসছেন। নদীতে বিমান অবতরণ করার ঘটনা ছড়িয়ে পড়ার পর এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে পোলার এয়ারলাইন্স। এতে তারা বলেছে, একটি এন-২৪ বিমান জায়ারাঙ্কা বিমানবন্দরের রানওয়ের বাইরে অবতরণ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ