1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময়

নামাবাজার বাশপট্টির পথসভা রুপ নিলো জনসভায়

  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাভার পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডে পথ সভা করেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ। শনিবার দুপুরে এ পথ সভার আয়োজন করে স্থানীয় কর্মী-সমর্থকরা। দুপুরে রেডিওকলোনী এলাকা থেকে পথ সভা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ। পরে জামসিং শুকুরজান স্কুল মাঠের পথ সভায় যোগ দেন তিনি। শুকুরজানের পথ সভা শেষে নামাবাজার বাশপট্টি পথসভার উদ্দেশ্যে কর্মী সমর্থকদের সাথে নিয়ে পায়ে হেটে রওনা দেন তিনি। এসময় সড়কের দু’পাশ থেকে ফুল ছিটিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নেতা-কর্মীদের সাথে নিয়ে নামাবাজার বাশপট্টির পথসভায় পৌছলে পথসভা জনসভায় রুপান্তরিত হয়। স্থানীয় এলাকাবাসীসহ সহস্রাধীক কর্মী-সমর্থক এতে উপস্থিত হয়।
সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হালিম, সাংগঠনক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর সেলিম মিয়া, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ, মজিবুর রহমান মুক্তিযুদ্ধ লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক, আওয়ামী লীগ নেতা শিহাব, পৌর যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোক্তার হোসেন, সাভার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ রুবেলসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ