1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে

মই দিয়ে ডিভাইডার পারাপার করার, যুবক গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৬৭ জন পড়েছে

সংবাদ প্রবাহ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মই দিয়ে ডিভাইডার পারাপার করার ঘটনায় মূলহোতা রবিউলকে (২৬) আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের রসূলবাগ এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটক রবিউল চট্টগ্রামের মিরসরাইয়ের পূর্ব দুর্গাপুর এলাকার আলতাব হোসেনের ছেলে। পেশায় তিনি পূর্বে সিএনজি চালক ছিলেন। সিদ্ধিরগঞ্জে তিনি তার বোনের বাসায় থাকতেন। এর আগে আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সড়ক ও জনপথ অধিদফতর অফিসের সামনে টাকার বিনিময়ে মই দিতে মহাসড়ক পারাপার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপরই তাকে আটক করতে পুলিশ অভিযানে নামে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, ভিডিওটি আমাদের নজরে আসার পরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু তাকে না পেলে ভিডিও ফুটেজ দেখে তাকে আটক করতে সক্ষম হই। তিনি চট্টগ্রাম থাকা অবস্থায় সিএনজি চালাতেন। গত ১৫ দিন আগে তিনি সিদ্ধিরগঞ্জে তার বোনের বাসায় আসেন। গত কয়েকদিন ধরে যাত্রীদের ঝুঁকি নিয়ে উঁচু ডিভাইডার পারাপার হওয়ার দৃশ্য দেখে তিনি মই নিয়ে এই ব্যবসা করার বুদ্ধি করেন। পরে রোববার সকাল থেকে তিনি টাকা নিয়ে যাত্রীদের পারাপার করা শুরু করেন। তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ