1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে

যমযম হাউজিংয়ের সকল অবৈধ কার্যক্রমে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২১৮ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারের বনগাঁও ইউনিয়নে অবস্থিত যমযম হাউজিংয়ের সকল কার্যক্রম অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা দিয়েছে মহামান্য হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি খিজির হায়াত ও নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ ১১ অক্টোবর এ আদেশ দেন। এতে কোন্ডা, চান্দুলিয়া ও বিলামালিয়া মৌজায় যমযম হাউজিং এর সকল কার্যক্রমের উপর ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার ও ঢাকা জেলা প্রশাসক এবং ২৬ সেপ্টেম্বর রাজউককে স্থানীয়রা যে অভিযোগ করেছেন তা বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। আদালত আদেশ কার্যকর করার জন্য রাজউক, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা জেলা পুলিশ সুপার, সাভার উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এদিকে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও যমযম হাউজিং কোম্পানি উল্লেখিত মৌজায় কাজ করার কারণে ১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়েছে রাজউক। তারা সেখানে সকল অবৈধ কার্যক্রম বন্ধের জন্য নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ