1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময়

শীতের মধ্যেই আজ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ জন পড়েছে

সংবাদ প্রবাহ ডেস্ক : শীতের মধ্যেই আজ বৃষ্টি হতে পারে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় শীতে কাবু হয়ে পড়েছেন বিভিন্ন জনপদের মানুষ। আবহাওয়ার এই অবস্থার মধ্যেই বৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর। সোমবার (১৫ জানুয়ারি) রাতে সবশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১৬ জানুয়ারি) খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।
তবে বুধবার (১৭ জানুয়ারি) বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলায়। অধিদপ্তর বলেছে, বুধবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী ১৭ জানুয়ারির পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ১৭ জানুয়ারিও দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বৃষ্টির পরিমাণটা হালকা থেকে গুঁড়িগুঁড়ি হবে বলে জানান তিনি। এ আবহাওয়াবিদ বলেন, বৃষ্টির আগে তাপমাত্রা কিছুটা বাড়বে। আবার কোনো কোনো জায়গায় কুয়াশার পরিমাণটা কমে আসবে। মূলত বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। তবে শুষ্কভাব কেটে গেলে আবারও শীত পড়তে শুরু করবে। বিশেষ করে আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ