1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে

সাভারে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারে অটোরিকশা চাপায় মুস্তাকিম আহমেদ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার দক্ষিণ রাজাশনে এ দূর্ঘটনা ঘটে।

স্হানীয়রা জানান, স্কুল থেকে ফিরে খেলার জন্য বাইরে বের হয় মুস্তাকিম। এসময় রাস্তা পার হওয়ার জন্য দৌড়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে দ্রæত গতিতে আসা একটি অটোরিকশা উল্টে মুস্তাকিমের উপর পরে। এতে মারাত্মক আহত হয় মুস্তাকিম। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত মুস্তাকিমের পিতার নাম পনির শিকদার। তারা দক্ষিণ রাজাশন এলাকায় পরিবার নিয়ে বসবাস করতো।

সাভার মডেল থানার অফিসার ইনচার্য দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় স্থানীয়রা চালকসহ অটোরিকশাটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ