1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস

সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২০ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারে ৫ লাখ টাকা চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা এসময় ওই ব্যবাসয়ীকে টেনেহিঁচড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।

শনিবার সকালে (১৬/০৫/২০২৬ইং) সাভারের রাজফুলবাড়িয়া বাজারে ব্যবসায়ী স্বাধীন সাহার ‘লক্ষণ ষ্টোর’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার এ ঘটনা ঘটে।

হামলার এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী ও কর্মচারীসহ আহত হয়েছে অন্তত ৫ জন। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের পর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগী ব্যবসায়ী স্বাধীন সাহা অভিযোগ করে দৈনিক সংবাদ প্রবাহ’কে জানান, ঢাকা-২ আসনের এমপি’র নাম ভাঙ্গিয়ে ফুলবাড়িয়া এলাকার সাইদুল, সামছুল, মালেকসহ আরও ১০-১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী আমার কাছে বেশ কিছুদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

শনিবারও তারা আমার কাছে এসে চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রবেশ করে আমাকে ব্যাপক মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা আমাকে টেনেহিঁচড়ে বাইরে বের করে দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলুয়ে দেয়।

আমি হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় আমার প্রতিবেশী ব্যবসায়ীরাও ভয়ে আমার পাশে এসে দাড়াতে সাহস পায়নি।

হামলার ঘটনায় ব্যবসায়ী স্বাধীন সাহা, কর্মচারী অন্তর, সাইফুলসহ আহত হয়েছে অন্তত ৫ জন।

দিনেদুপুরে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে এমন হামলার ঘটনায় ব্যস্ততম পুরো রাজফুলবাড়িয়া বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্হানীয় গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাদের সাথেও অশোভন আচরন করেন।

সাভার ট্যানারী ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার সত্যতা পেয়েছি।ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ