1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস

সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৮ জন পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ সাভারে আনোয়ারা বেগম নামের পঞ্চাশোর্ধ এক নারী উদ্যোক্তার গরুর খামারে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১১ মে ২০২৬) সকালে সাভারের উত্তর রাজাশনে খামার ভাংচুরের এ ঘটনা ঘটে। তিনি খামারটিতে বেশ কিছু গরু ও ছাগল পালন করতেন।ভাংচুরের এ ঘটনায় অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী আনোয়ারা বেগম।

আনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, স্বামী মারা গেছেন বেশ কিছুদিন। ছেলেও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মানষিক প্রতিবন্ধী। এমন অবস্থায় সংসারের হাল ধরতে এ বৃদ্ধ বয়সেই নিজ বাড়ীর আঙ্গিনায় খামার গড়ে কয়েকটি গরু ও ছাগল লালন পালন শুরু করেন। এভাবেই কোনমতে চলছিল তার সংসার। নিজ বাড়ীর আঙ্গিনার পাশাপাশি খামারটির একটি অংশ পাশেই বোনের পরিত্যক্ত জমির উপর অবস্থিত হওয়ায় মাঝে মাঝেই খামার ভাংচুরের হুমকি দিয়ে আসছিল বোন ঝরনা। খামারটি সরিয়ে নিতে বোনের কাছ থেকে কিছুদিন সময় চেয়েও কোন লাভ হয়নি। সোমবার সকালে লোকজন নিয়ে এসে আমার খামারটি ভাংচুর করে ফেলে। এসময় তারা আমার খামারে থাকা গবাদি পশু গরু-ছাগলকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে। খামার ভাংচুরের এ ঘটনায় তার অন্তত ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে দাবী করে এ ঘটনায় তিনি ন্যায় বিচারের দাবীতে মানিক মিয়া, হাসিনা ওরফে ঝরনা এবং মোরশেদসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাভার মডেল থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মুকুল সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত স্বাপেক্ষে এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা্ গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ