1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি

সাভারে পরিত্যক্ত ডোবায় মিলল যুবকের মরদেহ

  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত (২৬) পরিচয়ে এক যুবককের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) হারুন অর রশিদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে বিকেলে আমিন বাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের আলাউদ্দিনের পরিত্যক্ত ডোবা থেকে ওই যুবককের মরদেহ উদ্ধার করে পুলিশ।তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা। সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, ওই যুবককে হত্যার পর ডোবায় ফেলে রেখে গিয়েছিল। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টিম চেষ্টা করেছে। তবে এখনো নিশ্চিত করতে পারেনি। এছাড়াও নিহতের পরিচয় জানার জন্য খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ