1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

সাভারে মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমিকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান (মহিলা) ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমিকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মহিলা আওয়ামী লীগের কতিপয় কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ইয়াসমিন আক্তার সুমি।

ইয়াসমিন আক্তার সুমি অভিযোগ করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. এনামুর রহমানের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সংসদীয় এ আসনে আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে সাংগঠনিকভাবে কাজ করছি যা স্হানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবগত রয়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট ভিক্ষা প্রার্থনা করছি নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য। আমার এমন কাজে ইর্ষান্বিত হয়ে নামধারী কতিপয় মহিলা লীগের নেত্রীরা আমার পেছনে লেগেছে। আমাকে নানা ঘটনায় বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে যা মোটেই কাম্য নয়। নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যেই একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই একটি মহল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ঘোলা করার জন্য এ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ