1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস

স্বর্ণের দোকানে ও কফি শপে চাকরি করতেন নায়িকা নিপুণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ জন পড়েছে

বিনোদন ডেস্ক : সাংসারিক জীবনে বিচ্ছেদ ঘটে নায়িকার। বিচ্ছেদের পরের সময়টা লড়াই করেই কাটাতে হয় নিপুণকে। স্বামী এবং মেয়ে তানিশাকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার। ২০০৬ সাল পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই দিনগুলোর কথা। নিপুণের ভাষায়, বিচ্ছেদের পর আশ্রয় নিতে হয়েছিল বোনের বান্ধবীর বাসায়। সেখানে একটি স্বর্ণের দোকানে কাজ করি আমি।
নিপুণ বলেন, ২০০৬ সালে বিচ্ছেদের পর যুক্তরাষ্ট্রে আপুর বান্ধবীর বাসায় থেকেই একটি চাকরি খুঁজতে থাকি আমি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পেয়ে যাই। সপ্তাহে দু’দিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি সেখানে। পরে বড় একটি কফি শপে চাকরি পাই। নিপুণ বলেন, আমার তখনকার কাজেই সেই অভিজ্ঞতাই এখন আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসবে না। নিপুণকে বর্তমানে বেশ সফলই বলা যায়। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানেরও দেখভাল করেন তিনি। বর্তমানে নিজের টিউলিপ নামের একটি পার্লার পরিচালনা করছেন নিপুণ। পাশাপাশি তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ