1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময়

১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১৯ জন পড়েছে

সংবাদ প্রবাহ ডেস্ক : ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ মঙ্গলবার (২ এপ্রিল) উদ্‌যাপিত হবে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও । এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’। দিবসটি উপলক্ষ্যে আজ দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সম্মানে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও্ এর আওতাধীন দপ্তর-সংস্থা ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নীল বাতি প্রজ্বলন করা হবে। এ ছাড়া অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে রোড-ব্র্যান্ডিং, বিশেষ স্মরণিকা ও লিফলেট ছাপানো হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এম পি প্রধান অতিথি থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ।
অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে ১৩টি পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান হচ্ছে- ক্যাটাগরি ‘ক’- অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তি ক্যাটাগরিতে মুইদ হাসান, মোছা. লায়লা বেগম, অহম্মেদ সিয়াম তন্ময়। ক্যাটাগরি ‘খ’- অটিজম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান প্রয়াস, চট্টগ্রাম, অরুনোদয়, কল্যাণী ইনক্লুসিভ স্কুল। ক্যাটাগরি ‘গ’ প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করে এমন ব্যক্তি অধ্যাপক ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, মো. সুমন মজুমদার, আলমগীর হোসাইন। ক্যাটাগরি ‘ঘ’ সফল বাবা-মা আশরাফুন নাহার, মো. আশরার বিল্লাহ খান। ক্যাটাগরি ‘ঙ’ সফল কেয়ার গিভার মারজাহান বেগম ও সাজেদা আক্তার ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ