1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে

২৬৩ কোটির আর্থিক প্রতারণা মামলায় অভিনেত্রীর নাম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ জন পড়েছে

অনলাইন ডেক্স : হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ কৃতি বার্মা। বিগ বস, রোডিজ’র মতো জনপ্রিয় রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি।

এবার ২৬৩ কোটি রুপি আর্থিক প্রতারণা মামলার চার্জশিটে উঠে এলো তার নাম।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কৃতি বার্মা আগে দেশটির আয়কর বিভাগে চাকরি করতেন। ২০১৮ সালে চাকরি থেকে ইস্তফা দেন। এরপর অভিনয়ে নিয়মিত হন তিনি। কিন্তু পুরনো সেই চাকরির সূত্রেই প্রতারণায় সামিল হন তিনি।

গেল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চার্জশিট দাখিল করেছে ইডি। সেখানে মোট ১৪ জনের নাম রয়েছে। এতে কৃতি বার্মা ছাড়াও তার প্রাক্তন প্রেমিক ভূষণ পাটিল, রাজেশ শেট্টির নামও রয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, এই আর্থিক কেলেঙ্কারির মূল হোতা আয়কর পরিদর্শক তানাজি মণ্ডল অধিকারী। ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে অন্তত ১২টি আর্থিক প্রতারণা ঘটিয়েছেন তিনি। তার অধীনে কাজ করতেন কৃতি। সেই সুবাদে তানাজির লগইন ব্যবস্থার অপব্যবহার করে টাকা হাতিয়ে নেন এবং তা পাঠান প্রেমিক ভূষণ পাটিলের ব্যাংক অ্যাকাউন্টে।

ওই টাকা থেকে এক কোটি দুই লাখ টাকায় একটি সম্পদ কেনা হয়। পরে ওই সম্পদ বিক্রি করে টাকা নিজের অ্যাকাউন্টে নেন অভিনেত্রী কৃতি। এছাড়া প্রতারণার টাকায় তিনি মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ রয়েছে। পুরো বিষয়টি নিয়ে জোর তদন্ত চালাচ্ছে ইডি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ