বিশেষ প্রতিনিধিঃ সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি (ভিপি) সম্পত্তি দখল করে তালা ঝুলিয়ে দিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী।
শনিবার (১৮ জুলাই ২০২৬ইং) সন্ধ্যায় সাভারের দক্ষিণ দরিয়াপুরের পশ্চিম ভাগলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় লিজ নিয়ে সরকারি সম্পত্তিতে থাকা একটি পরিবারকে জোরপূর্বক ঘর থেকে টেনে হিচড়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই সশস্ত্র সন্ত্রাসর বাহিনীর বিরুদ্ধে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্হানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ধরেই দক্ষিণ দরিয়াপুরের পশ্চিম ভাগলপুরে একখন্ড জমি উপজেলা প্রশাসন থেকে লীজ নিয়ে বসবাস করে আসছেন জুলাইযোদ্ধা এবং সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশসহ আরও বেশ করকটি পরিবার। সম্প্রতি বিএনপির নাম ভাঙ্গিয়ে ভূমিদস্যু হিসেবে পরিচিত স্হানীয় আলী হাসানসহ একদল সশস্ত্র সন্ত্রাসী সরকারি (ভিপি) ওই সম্পত্তি নিজেদের মালিকানা দাবী করে লীজ গ্রহীতাদের হুমকি প্রদর্শন করে জমির দখল ছেড়ে দেওয়ার কথা বলে। উপায়ন্তর না দেখে ভয়ে ওই সরকারি (ভিপি) জমির দখল ছেড়ে অন্যত্র চলে গেলেও সরকারি সম্পত্তি রক্ষায় জমির দখল ছাড়তে অপারগতা প্রকাশ করে জমির মালিকানা দাবী করে দখলের পায়তারার বিষয়টি উপজেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহিত করেন ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশকে প্রাননাশের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করতে থাকে আলী হাসান ও তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সন্ধ্যায় আলী জানান একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশের দখলে থাকা সরকারি (ভিপি) সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করে তার কাছে মাদকদ্রব্য দিয়ে ভিডিও ধারন করে তার কাছ থেকে মোবাইল, টাকাপয়সা রেখে ঘরের আসবাবপত্র ভংচুর করে ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশকে ঘর থেকে টেনে বের করে দিয়ে ঘরে তালা মেরে দেয়।
ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশ অভিযোগ করে বলেন, সরকারের এ সম্পত্তির বিষয়টি উপজেলা প্রশাসন, ঢাকা জেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবগত রয়েছেন। তবুও এ জমির মালিকানা দাবী করে বিএনপির নাম ভাঙ্গিয়ে কিভাবে আলী হাসান ও তার সহযোগীরা মালিকানা দাবী করে এ জমি দখলের সহস পেলো তা বোধগম্য নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ ন্যায় বিচার দাবী করেন।
অভিযুক্ত আলী হাসান সরকারি জমি দখলের বিষয়ে বলেন, এ জমির মালিক আমি। তাই আমি দখলে নিয়েছি। এছাড়াও অভিযোগকারী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশ ওই জমিতে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ জাননা, অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, সংক্ষুব্ধ জমিটি সরকারের ভিপি সম্পত্তি। যদি এ জমির কেউ মালিকানা দাবী করে তাহলে আমাদের কাছে এসে এর মালিকানা দাবী করতে হবে। জোরপূর্বক সরকারি জমি কেউ দখল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply