1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

ঢাকার শহর ফাঁকা, সড়কে গণপরিবহন কম

  • আপডেট সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ জন পড়েছে

সংবাদ প্রবাহ ডেক্স : 

ঢাকার সড়ক প্রায় ফাঁকা, গণপরিবহন কম। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। ঈদের ছুটি থাকায় ঢাকা এখন অনেকটাই ফাঁকা। বছরের অন্যদিনের মতো সড়কে নেই কোনো যানজট, কোথাও নেই মানুষের ভিড়। আর একদিন পর ঈদ হওয়ায় বেশিরভাগ মানুষ এরই মধ্যে গ্রামে চলে গেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) মিরপুর, আগারগাঁও, গাবতলী, ফার্মগেট, কারওয়ান বাজার, কাকরাইল, গুলিস্তানে গাড়ি ও যাত্রীর চাপ কম দেখা গেছে। মেট্রোরেলের বিভিন্ন স্টেশনেও যাত্রী চাপ ছিল কম। সড়কে সিএনজি ও ব্যক্তিগত গাড়ির চাপও ছিল কম। সড়কে সিগনাল জট ছিল কম।

দুপুরে মিরপুর সাড়ে ১১ তে বাস স্ট্যান্ডে ১২ থেকে কয়েকটি বিহঙ্গ পরিবহনের বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া মতিঝিলগামী বিকল্প পরিবহন ও সায়েদাবাদগামী শিকড় পরিবহনকেও যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

বিহঙ্গ পরিবহনের কন্ডাক্টর শফিকুল ইসলাম বলেন, স্টপেজে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করছি। যাত্রীতো কম, আমাদের কন্টাকের টাকাও তো উঠবে না।
একই কথা জানান অন্যান্য বাসের কর্মচারীরা। শিকড় পরিবহনের এক কর্মচারী জানান, মেট্রোরেল চালুর পর যাত্রী কমে গেছে। এখন অফিস টাইমেই যাত্রী পাওয়া যায় না। ঈদের সময় তো যাত্রী আরও নাই।

মিরপুর-১, আগারগাঁও, কল্যাণপুর, কারওয়ান বাজার ও মোহাম্মদপুরেও গণপরিবহন ও যাত্রীর সংখ্যা কম দেখা গেছে। গুলিস্তান, পল্টন কাকরাইলের দিকেও গাড়ির চাপ কম রয়েছে। মতিঝিল রামপুরা, গুলশান-বনানীতে একই চিত্র। এ সময় বাসগুলোকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। মিরপুর ১১ ও পল্লবীর মেট্রো স্টেশনেও যাত্রীর ভীড় ছিল কম।

সংশ্লিষ্টরা বলছেন, ছুটি লম্বা হওয়ার কারণে ধীরে ধীরে শহর ছাড়ছে মানুষ। রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে দুপুরে যাত্রীর উপচেপড়া ভীড় দেখা যায়নি।

যাত্রীদের অভিযোগ, রাজধানীতে বেশি ভাড়া নিচ্ছে গণপরিবহনগুলো। যাত্রীরা বলছেন, বকশিস নেওয়ার দাবি তুলে ১০-২০ টাকা নিচ্ছেন পরিবহন শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ