1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৬৪ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে রমজান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবোর মসজিদ মার্কেটের খেয়াঘাট এলাকায় এঘটনা ঘটে।নিহত রমজান বিরুলিয়া ইউনিয়নের কাকাবোর মসজিদ মার্কেট এলাকার মো. শওকত হোসেনের ছেলে। এঘটনায় তার পুরো পরিবারকে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।অভিযুক্তরা হলেন একই এলাকার রহিম, ইউনুস, ইয়ানুস, মানিকসহ অন্তত ৮/১০ জন। তারা রমজানের মাথার ৫ স্থানে কুপিয়ে মারাত্মকভাবে আহত করলে তিনি মারা যান।
নিহত রমজানের স্ত্রী সোহানা আক্তার বলেন, ঘটনাস্থলে আমাদের ১৮ শতাংশ জমি রয়েছে। দুপুরে সেই জমি দখলের জন্য যায় রহিম, ইউনুস, ইয়ানুস, মানিকসহ অন্তত ৮/১০ জন। খবর পেয়ে আমার স্বামী তার ভগ্নিপতি সেলিমকে নিয়ে জমিতে যান। তারা জমিতে যাওয়া মাত্র লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে। এসময় সেলিম ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে আমার স্বামীর মাথায় কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নেওয়ার জন্য চেষ্টা করি। এসময় রাস্তায় আমাদের গতিরোধ করে আবারও পরিবারের সকল সদস্যদের পেটানোর চেষ্টা করেন। কোনমতে জান বাঁচিয়ে আমার স্বামীকে এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারা আমার স্বামীকে সময়মত হাসপাতালেও নিতে দেয় নি।
এব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ