1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৩ জন পড়েছে

রুপোকুর রহমানঃ সাভারে মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রবিবার (২৮ জুন ২০২৬ইং) বিকেলে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার আদর-আপন সিটি মাঠে “খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল” এ শ্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী এ মিনিবার ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টূর্ণামেন্টের ফাইনাল খেলায় পৌর মেয়র প্রার্থী খোরশেদ আমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ বিনোদন, ক্রীড়া চর্চা ও সামাজিক সচেতনতার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয় টূণর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি লায়ন খোরশেদ আলম।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে ফাইনালের পুরো খেলা উপভোগ করেন।
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক কমিটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ