1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

চীন বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়- সাভারে চীনের রাষ্ট্রদূত

  • আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৭০ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : কিছু মানুষ বলে তারা নাকি বাংলাদশে ও বাংলাদশের গণতন্ত্র, নির্বাচনের প্রতি যত্নশীল। কিন্তু অন্যদিকে তারা বাংলাদেশের ওপর স্যাংশন দিচ্ছে, ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে। কিন্তু চায়না এমন কখনো করে না। অন্যরা স্যাংশন দিয়ে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের মানুষকে চাপে ফেলছে। আমরা দৃঢ় বিশ্বাস করি চায়না ও বাংলাদেশ দুই দেশ ও দুই দেশের মানুষের মধ্যে ভবষ্যিতের সর্ম্পক আরও বন্ধুত্বর্পূণ হবে হবে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২ টায় সাভারের এনাম মেডেকেল কলেজ হাসপাতালকে উপহার হিসেবে ৭০০ সেট এনএসওয়ান ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তরের পর এ মন্তব্য করেন চায়না রাষ্ট্রদূত। এ ৭০০ টেস্ট কিট ১৮ হাজার মানুষের কাজে লাগবে বলেও জানান তিনি।

ইয়াও ওয়েন আরও বলেন, বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে এবং অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে চায়না দূতাবাস বাংলাদেশকে এ উপহার দিয়েছে বলে জানান রাষ্ট্রদূত। এর আগে বিকস সম্মেলনে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঘোষণা করেন যে, চীন বাংলাদেশকে ডেঙ্গু প্রতিরোধে চীনা মুদ্রার ২৫ মিলিয়ন বা ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৪০ কোটি টাকা সহায়তা দেবে। আজ শুধুমাত্র শুরু, ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ডেঙ্গু প্রতিরোধী সহায়তা আসবে বলেও জানান তিনি।

এটা কি সাধারণ মানুষ বিনামূল্যে পাবে কিনা জানতে চাইলে এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও ত্রান ও র্দূযোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেন, সরকারের নীতি আছে যে বেসরকারি খাতে অনুদান আসলে আমরা কিভাবে সেটি ব্যবহার করব, সেটা আমরা জেনে সে অনুযায়ী আমরা তা ব্যবহার করব। এটা কি ফ্রিতে দেয়া হবে নাকি চার্জ নেয়া হবে এটার সিদ্ধান্ত আমরা এখনও নেই নাই। চায়না রাষ্ট্রদূত বলেছেন, ওনার (চায়না রাষ্ট্রদূত) সাথে আমার (ত্রাণ প্রতমিন্ত্রী) ভালো বন্ধুত্ব এবং উনি জানেন যে, এই হাসপাতাল শ্রেষ্ঠ মানের। একটা ভালো হাসপাতালকেই আগে দিয়ে তারা শুরু করেছেন।

এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল কাদের নাজিম, হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান এবং হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও চিকিৎসকগণ এসময় উপস্থতি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ