1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

সরকারি চাকরি করতে বলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদের মা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ জন পড়েছে

বিনোদন ডেস্ক : মা এখনও সরকারি চাকরি করতে বলেন ফেরদৌস আহমেদকে। সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর কলাবাগান স্টাফ কোয়াটারে ১৭ নং আওয়ামী লীগের কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন এই ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নিজেই। ফেরদৌস বলেন,স্বপ্ন বাস্তবায়ন করতে পরিশ্রম লাগে। আমি সেটা করতে পারি। জীবনেও ভাবিনি সিনেমায় আসব, নায়ক হব। আমার মা এখনও বলেন, অভিনয় অনেক হয়েছে এবার একটা সরকারি চাকরি কর। আমি মাকে বলি আমার অনেক বয়স হয়েছে- আমার সরকারি চাকরি হবে না। সেরকম একটি পারিবারিক আবহ থেকে আমি চলচ্চিত্রে এসেছি। আমার আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রম আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। এই নায়ক বলেন, শিল্পীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগাধ ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার উপহার হিসেবে আমার হাতে প্রধানমন্ত্রী এমন এক উপহার দিয়েছেন, যার ভার আপনারা পাশে না থাকলে আমি সামলাতে পারব না। আমাকে ঢাকা-১০ আসনের কান্ডারি হিসেবে দিয়েছেন তিনি। আমি অঙ্গিকার করছি, আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব যেন তার সেই বিশ্বাস অটুট রাখতে পারি।
ফেরদৌস আরও বলেন, আমরা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যাব, এটাই হবে আমাদের বড় অঙ্গীকার। প্রধানমন্ত্রী শুধু আমার হাতেই নৌকা তুলে দেননি। সামনে যেসব নেতাকর্মী রয়েছেন, তাদের সবার হাতেই সেই নৌকা তুলে দিয়েছেন তিনি। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ