1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

১৮৫ জন রোহিঙ্গা নৌকা বিকল হয়ে সাগরে ভাসছে ও একজন যাত্রী ইতোমধ্যেই মারা গেছেন

  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ জন পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের আশ্রয় শিবির থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের একটি দল ভারত মহাসাগরে ভাসছে। ১৮৫ জন শরণার্থী নিয়ে পালিয়ে যাওয়া নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে তারা এখন সাগরে ভাসছে। এতে মৃত্যু-ঝুঁকিতে রয়েছেন এসব শরণার্থী। মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির রোহিঙ্গা নাগরিকরা বিভিন্ন সময় সাগর পথ পাড়ি দিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারত মহাসাগরে ভাসতে থাকা রোহিঙ্গাদের দলে প্রায় ১৮৫ জন রয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। অসহায় এসব মানুষগুলোকে দ্রুত উদ্ধার না করা গেলে তাদের মৃত্যু ঝুঁকি বাড়বে।ইউএনএইচসিআর-এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে দুর্দশায় রয়েছে ১৮৫ জন রোহিঙ্গা। নৌকার একজন যাত্রী ইতোমধ্যেই মারা গেছেন, আরও এক ডজন সঙ্কটজনক অবস্থায় রয়েছেন।

ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, দ্রুত উদ্ধার করতে না পারলে আরও অনেকে মারা যেতে পারেন।এসব রোহিঙ্গারা বাংলাদেশে উপচে পড়া শরণার্থী শিবির থেকে পালিয়ে যাচ্ছিল। এখানে তারা মিয়ানমারে তাদের মাতৃভূমি থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিল। দেশটির সামরিক বাহিনী মুসলিম সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন শুরু করে, তাদের বাড়িঘর ও সম্পত্তি পুড়িয়ে দেওয়ার পর ২০১৭ সালে সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালাতে বাধ্য হয়েছিল। জাতিসংঘের শীর্ষ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান।
ইউএনএইচসিআর জানা, ২০২২ সালে ২ হাজারের বেশি রোহিঙ্গা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ঝুঁকিপূর্ণ যাত্রার চেষ্টা করেছে। গত বছর থেকে এ অঞ্চলে রোহিঙ্গা শরণার্থীসহ ৫৭০ জনেরও বেশি মানুষ সমুদ্রে মৃত বা নিখোঁজ হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ