1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

পাঠানকে ছাপিয়ে জওয়ান

  • আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ জন পড়েছে

অনলাইন ডেক্স : পাঠান সিনেমার মধ্য দিয়েই হুঙ্কার ছেড়েছিলেন কিং ইজ ব্যাক…,আর এবার আট মাসের ব্যবধানে ‘জওয়ান’হয়ে পরিপূর্ণ রণক্ষেত্রে শুধু যে এলেন তাই নয়, বিজয়র রথও ছোটালেন শাহরুখ খান। চার বছর পর প্রত্যাবর্তন করেও বলিউডের বক্স অফিসের গ্রাফ একা হাতেই উর্ধ্বমুখী করে দেখালেন পঞ্চাশোর্ধ্ব কিং খান।

এ যেন, বুড়ো হাড়ের ভেলকি দেখে নবীন প্রজন্মও তাজ্জব। নিজের রেকর্ড নিজেই ভেঙে ইতিহাস গড়লেন শাহরুখ খান।

‘জওয়ান’র প্রথম দিনের আয় ছাপিয়ে গেল ‘পাঠান’কেও। ভক্তরা বলছেন, বাদশার মহিমা বোঝা দায়! পর পর সিনেমা ফ্লপ হওয়ার পর যে মানুষটিকে চারদিক থেকে সমালোচনার শিকার হতে হয়েছিল, ঠাট্টা-টিটকারি শুনতে হয়েছিল, এমনকী সকলে ধরেই নিয়েছিলেন যে শাহরুখ বোধহয় আর ঘুরে দাঁড়াতে পারবেন না! তবে ‘পাঠান’র বক্স অফিসের মার্কশিট দিয়েই নিন্দুকদের মুখ বন্ধ করেছিলেন কিং খান। এবার ‘জওয়ান’র ঝাঁজে বুঝিয়েই দিলেন যে কেন তিনিই বলিউডের বাদশা!

জানুয়ারি মাসে ‘পাঠান’সব হিন্দি সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছিল। ওপেনিং ডে-তে বিশ্বজুড়ে আয় করেছিল ১০৬ কোটি টাকা। আর ভারতেই ‘পাঠান’র আয় ছিল ৫৭ কোটি টাকা। তবে এই দুটো রেকর্ডকেই ভেঙে দিয়েছে ‘জওয়ান’।

আন্তর্জাতিক বক্স অফিসে প্রথম দিনেই ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করে ফেলেছে এই সিনেমা। ভারতের বক্স অফিসেও ‘পাঠান’কে টেক্কা দিয়ে ৭৫ কোটি টাকা আয় করে ফেলেছে ‘জওয়ান’। এবার দেখার ‘পাঠান’র ১০০০ কোটির রেকর্ড ভাঙতে পারে কিনা শাহরুখের এই ছবি?

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ