1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

শিশুসহ নিহত ১০ জন, আহত ৪৫

  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ জন পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ১০ আহত ৪৫ জন। শনিবার (৩০ ডিসেম্বর) রাশিয়ার ভেতর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। বেলগোরোদের গভর্নর ভায়চেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, সীমান্ত থেকে ৩১ কিলোমিটার ভেতরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার অনুরোধ জানান। রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় এক শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪৫ জন।
ইউক্রেনের লুহানস্ক, সামি এবং খারকিভ অঞ্চলের পাশে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলটি অবস্থিত। বেলেগোরোদের সঙ্গে লাগোয়া ইউক্রেনীয় ওই অঞ্চলগুলোতে একাধিকবার ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। বেলগোরোদ রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত। তবে অঞ্চলটি যুদ্ধের সম্মুখভাগে পড়েছে। ইউক্রেনে হামলা চালাতে এই অঞ্চলটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে রাশিয়া।রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শুক্রবার বেলগোরোদে ইউক্রেনের ছোঁড়া অন্তত ১৩টি রকেট ভূপাতিত করা হয়েছে।
এরআগে শনিবার রুশ কর্মকর্তারা রাশিয়াজুড়ে অন্তত ৩২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার তথ্য জানান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো, ব্রায়ান্সক, ওরোল এবং কুর্স্ক অঞ্চলে ড্রোন দেখা গিয়েছিল। এর সবগুলোই ধ্বংস করে দেওয়া হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে অন্তত ১০০টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। এর একদিন পরই রাশিয়ার ভেতরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ বাহিনীর চালানো ওই শক্তিশালী হামলায় অন্তত ৪০ ইউক্রেনীয় নিহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ