1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

হেলপারের সাথে নায়িকা মৌসুমী হামিদের প্রেম

  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ জন পড়েছে

বিনোদন ডেস্ক : মৌসুমী হামিদকে বাসে তুলতে গিয়েই যাত্রীসহ ওস্তাদের গালি খেল রাসেল মিয়া। অনেক সফল নাটকের নির্মাতা ফরিদুল হাসান এবার ভিন্ন ধারার একক নাটক নির্মাণ করলেন। এর নাম ‘হেলপারের প্রেম’। এ নাটেকর গল্পে দেখা যবে, বাসচালক কচি খন্দকার ওই বাসেরই হেলপার রাসেল মিয়া, নিয়মিত যাত্রী গার্মেন্টস কর্মী মৌসুমী হামিদ।
রাসেল মিয়া নাছোরবান্দার মতো ভালোবাসার মানুষটিকে গাড়িতে তুলতেই সব কিছু মাথা পেতে নেন। যাত্রীসহ ওস্তাদের কাছে নানান ধরনের কৌশল অবলম্বন করে ভালোবাসার মানুষটিকে বাসে তুলেই গাড়ি স্টেশন থেকে ছাড়েন হেলপার। বিড়ি, সিগারেট নেশার আড়ালেও হেলপারের দারুণ প্রেমের আকুতি উঠে এসেছে গল্পে। এ প্রসঙ্গে রাসেল মিয়া বলেন, গুণী নির্মাতা ফরিদুল হাসানের হেলপারের প্রেম এই নাটকে দর্শক আলাদা টেস্ট পাবেন এবং শেষ দৃশ্যে চরমভাবে মন খারাপ করবেন এর বেশি আপাতত গণমাধ্যমকে বলতে চাই না; তবে সব মিলিয়ে শুধু এতটুকুই বলব দর্শক গল্পের পরিবর্তন পাবেন। নাটকটি নতুন বছরে বেসরকারি টেলিভিশনে প্রচার হওয়ার পর ‘ব্যাক টু রোড’ ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। নাটকটি লিখেছেন হুমায়ুন কবির।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ