1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

আওয়ামী লীগের বিরুদ্ধে একাদিক মামলার নির্দেশ ইসির

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ জন পড়েছে

সংবাদ প্রবাহ ডেস্ক : আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে একাদিক মামলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাই আচরণবিধি লঙ্ঘন করায় মামলার নির্দেশনা (ইসি)। সোমবার (১ জানুয়ারি) রাতে ইসির উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসারের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ১৬ ডিসেম্বর শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবীল বাজারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে ছবি ভাঙচুর করেন এবং পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় এই বিষয়ে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। এছাড়া, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান এবং পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসম্পাদক মো. নুর ইসলাম মিন্টুর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দিয়েছে ইসি। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
এদিকে ডিসি, এসপিকে বদলির হুমকিদাতা লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পাবনের শুনানি করেছে কমিশন। মঙ্গলবার (২ জানুয়ারি) এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ