1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

নতুন বছরে ভক্তদের উপহার ও সন্তানদের সময় দেব : শাকিব খান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ জন পড়েছে

বিনোদন ডেস্ক : বিগত বছরে তার মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমা দেশের চলচ্চিত্রে নতুন এক দরজা খুলে দিয়েছে। দারুণ একটি বছর পার করলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বছরজুড়েই এই সিনেমার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় ছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। ক্যালেন্ডার পরিবর্তন হয়ে এসেছে নতুন একটি বছর। যে বছরকে ঘিরে শোবিজ তারকাদেরও প্রত্যাশা-পরিকল্পনার শেষ নেই। কেউ বিগত বছর থেকে শিক্ষা নিয়ে কোন ভুল পুনরাবৃত্তি করতে চান না আর। আবার কেউ চাচ্ছেন, নতুন বছরে ভক্তদের উপহার দেবেন ভিন্ন কিছু কাজ। তেমনই নতুন বছর নিয়ে কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
তিনি বলেন, গত বছর আমার অভিনীত ‘প্রিয়তমা’ দারুণ ব্যবসা করেছে। এ বছর আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। বলা যেতে পারে, এ বছর আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জীবনে নতুন কিছু উইন্ডো খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি। শাকিব আরও বলেন, সব সময়ের মতো এ বছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেব। কথা নয়, ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ