1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস

সাভারকে ভূমিদস্যুতা, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত শহর ঘোষণা করেছি: এমপি সাইফুল

  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ জন পড়েছে

সংবাদ প্রবাহ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম শপথ নিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য সাইফুল ইসলাম বলেছেন, নিজের জয়ের নেপথ্যে কোনো ম্যাকানিজম নেই। তৃণমূল মানুষের সঙ্গে সবসময় ছিলাম। তৃণমূল মানুষের জন্যই সবসময় কাজ করেছি। সাভার এলাকাকে চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসীমুক্ত করার ঘোষণা করেছি। সেটা অবশ্যই আমি করব।
সাভার উপজেলার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদকে পরাজিত করেছেন। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত। কোনো ম্যাকানিজম নেই। সাধারণ ও তৃণমূল মানুষের ভোটেই আমি নির্বাচিত হয়েছি। এবারের নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ হয়েছে। তিনি বলেন, আমি সবসময় তৃণমূল মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। তৃণমূল মানুষের যেকোনো সমস্যা সমাধানে চেষ্টা করেছি। সেই আস্থা ও ভালবাসা থেকে সাধারণ মানুষের ভোটে আমি আজ এমপি।
তিনি সাধারণ মানুষের জন্য সবকিছু করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমার সংসদীয় আসনের মানুষের জন্য মেসেজ হচ্ছে, আমি সাভারকে ভূমিদস্যুতা, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত শহর ঘোষণা করেছি। এসব আমি মুক্ত করব। সাভারের জন্য যা উন্নয়ন বাকি তা আমি সম্পন্ন করব, ইনশাআল্লাহ।
ঢাকা-১৯ আসনে বেরসকারি ফলে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ২১০টি। এনামুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ