1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

আশুলিয়ায় ১৪ সদস্যের ডাকাত দলের হামলায় নিরাপত্তা কর্মী নিহত

  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ জন পড়েছে

সংবাদ প্রবাহ ডেস্ক : সাভারের আশুলিয়ায় ১৪ সদস্যের ডাকাত দলের হামলায় নিরাপত্তা কর্মী নিহত। এলোপাথাড়ি গুলি ছুঁড়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। রোববার ভোর আনুমানিক ৪টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় আমির দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের (৫৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রতনপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তিনি আমির দেওয়ানের ভাইয়ের ছেলের মালিকানাধীন নীট ২০০৭ লিমিটেড কারখানার নিরাপত্তা কর্মী। নিহত আব্দুল কাদেরের স্বজন আবুল খায়ের বলেন, ভোরে আমির দেওয়ানের বাড়ির পিছনের গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে মুখোশ পরিহিত ১২-১৪ সদস্যের ডাকাত দল।
ডাকাতদের উপস্থিতি টের পেয়ে আমির দেওয়ানের ভাই মজিবর দেওয়ান চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয়রা একত্রিত হয়ে বাড়ির দিকে এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা কর্মী আব্দুল কাদেরের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায় ডাকাতরা।
আহত আব্দুল কাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীট ২০০৭ লিমিটেড কারখানার মালিক আসাদুল ইসলাম মামুন বলেন, ভোরে তার চাচা আমির দেওয়ানের বাসায় ডাকাত দল প্রবেশ করে। বাসার লোকজনের চিৎকারে স্থানীয়রাসহ পাশে থাকা তার কারখানার তিন কর্মী এগিয়ে যান।
এ সময় ডাকাত দল গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মী আব্দুল কাদেরের চোখে গুলি লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এসব আঘাত গুলির নয় বলে জানিয়েছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ।
তিনি বলেন, ভোরে আব্দুল কাদের নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু এসব আঘাত গুলির নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ