1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস

৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার পিএস নিয়োগ দিয়েছে সরকার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ জন পড়েছে

সংবাদ প্রবাহ ডেস্ক : নতুন মন্ত্রিসভার ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টারও পিএস নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব এ. এস. এম. হুমায়ুন কবীরকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পিএস এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কমল কুমার ঘোষকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের পিএস নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব তোফাজ্জল হোসেনকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পিএস এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পিএস মো. রোকন-উল-হাসানকে আবারও তার পিএস করা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ আল-আমীনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর পিএস নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদেরকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ