1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

সাভারের ধর্ষণ মামলার আসামি আশফি আহম্মেদকে মোহাম্মদপুরে গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ জন পড়েছে

সংবাদ প্রবাহ ডেস্ক : সাভার মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার। আজ (১৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে সাভারের ধর্ষণ মামলার প্রধান আসামি সৈয়দ আশফি আহম্মেদকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। বিষয়টি জানান র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম।
তিনি জানান, গ্রেপ্তার আশফি আহম্মেদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের সঙ্গে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে আশফি আহম্মেদ ভিকটিমকে বিয়ের আশ্বাস দিয়ে ২০২২ সালের ৪ অক্টোবর থেকে সাভার মডেল থানাধীন ভাটপাড়া রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় নিয়ে প্রায় দুই মাস যাবত ধর্ষণ করে।
এতে ভিকটিম সন্তানসম্ভবা হলে, বিয়ে করবে বলে তাকে কৌশলে বুঝিয়ে ভিকটিমের পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। গত বছরের ২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ছেলে সন্তান হয়। সন্তান হওয়ার পর ভিকটিম বিয়ের কথা বললে, আসামি বিভিন্ন প্রকার তালবাহানা করতে থাকে।
এছাড়া আসামি ভিকটিমের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর ভিকটিম নিরুপায় হয়ে গত ১৭ অক্টোবর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর ধারাবাহিকতায় মোহাম্মদপুর এলাকা থেকে আসামি আশফি আহম্মেদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ