1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে স্বামী

  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে স্বামী। গামছা ও ওড়না দিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে রাব্বি। স্ত্রীকে হত্যার অভিযোগে আত্মগোপন থাকা শেখ রাব্বীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২১ জানুয়ারি) দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে যশোরের মনিরামপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তিনি।
গ্রেপ্তারকৃত শেখ রাব্বী সাতক্ষীরা জেলার তালা থানার শেখ মনিরুল ইসলামের ছেলে এবং হত্যার শিকার গৃহবধূ সুমাইয়া খাতুন (২১) খুলনার পাইকগাছা থানার মালদা গ্রামের মনির উদ্দিন মোড়লের মেয়ে। তারা উভয়েই আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
র‌্যাব-৪ এর অধিনায়ক লে.কমান্ডার রাকিব মাহামুদ জানান, ১১ জানুয়ারি পারিবারিক কলহের জেরে রাব্বী তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন নিহতের বড় ভাই মোশারফ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে যশোরের মনিরামপুর থেকে র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, গামছা ও ওড়না দিয়ে গৃহবধূ সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করে রাব্বি। আজ আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মূলত পারিবারিক কলহের জেরেই ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ