1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস

সাভারে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন রাজীব

  • আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। আজ দুপুরে সাভার পৌর এলাকার উলাইলে এই কার্যক্রম সম্পন্ন হয়। ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও ফারুক মাহমুদের সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এ সময় প্রায় ১০০০ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করায়, সাভার উপজেলাবাসী ও আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।এ বছর প্রচন্ড শীত পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দদের নির্দেশ দিয়েছেন গরীব,অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াতে।তার নির্দেশনায় সাভার উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে অসহায় শীতার্তদের শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।তারই ধারাবাহিকতায় আজ সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হচ্ছে।

এ সময় তিনি আরও বলেন,সামনে সমগ্র বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচন, সেই সুবাদে সাভারেও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।বিগত পাঁচ বছর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করেছি।এই পাঁচ বছরে আইনের ভিতরে থাকা কোনো প্রকার সহযোগীতার জন্য একজন মানুষও খালি হাতে আমার কাছ থেকে ফেরত আসে নাই।যদি এমন একজনও বলতে পারে আমার কাছে গিয়ে খালি হাতে ফেরত এসেছে,তাহলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি অংশগ্রহন করব না।রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ধারা অব্যাহত রাখতে পূণরায় আমাকে ভোটের মাধ্যমে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ ও অন্যান্য নেতা কর্মিরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ