1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

অটোরিকশা চালককে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে রিকশা ছিনতাই

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারে অটোরিকশা চালককে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে রিকশা ছিনতাই। যাত্রীবেসে ব্যাটারীচালিত অটোরিকশাসহ চালককে নির্জন স্থানে কুপিয়ে রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এঘটনায় গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
গতকাল (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে সাভারের সোলাইমার্কেট এলাকার একটি নির্জন স্থান থেকে চালককে কুপিয়ে রিকশা ছিনতাই করে তিন ছিনতাইকারী। এসময় ঘটনাস্থল থেকে একটি রাম দা উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী ও আহত রিকশাচালকের নাম আব্দুল করিম (৫৩)। তিনি ময়মনসিংহ জেলার গাজীপুরের পায়রা গ্রামের ওসমান আলীর ছেলে। আব্দুল করিম সাভার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আরাপাড়া বিনোদবাইদ এলাকার আব্দুস সালাম রুবেলের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘ ২৫ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
ভুক্তভোগী রিকশা চালক আব্দুল করিম বলেন, সাভারের ছায়াবীথি এলাকায় একজন ছিনতাইকারী যাত্রীবেশে আমার রিকশায় ওঠে সোলাই মার্কেট যেতে চান। আমি তাকে সোলাইমার্কেট নিয়ে গেলে সেখানে থেকে আরেকটু সামনে নিয়ে যেতে বলেন। আমি সরল বিশ্বাসে আরেকটু সামনে যেতেই সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা আরও দুই ছিনতাইকারী রাম দা ও চাপাতি দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে। এসময় রিকশায় থাকা যাত্রী পিছন থেকে আমার মুখ চেপে ধরে। আমি রাম দা আমার বাম হাত দিয়ে ধরে ফেলি। এসময় তাদের সাথে আমার ধস্তাধস্তি হয়। এরই ফাঁকে একজন অটোরিকশা নিয়ে চলে যায়। বাকি দুই জন আমাকে কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে আমি চিৎকার করলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের ডাক্তার ফায়াদ বিন জসিম বলেন, ভুক্তভোগীর মাথায় ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। রোগীর চিকিৎসা চলছে।
এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) আকবর আলী বলেন, অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ