1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি

  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২০৯ জন পড়েছে

অনলাইন ডেক্স : সরবরাহ বাড়াতে এবং বাজারে স্থিতিশীলতা আনতে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী আজ রোববার জানান, নতুন করে ৫টি প্রতিষ্ঠানকে (প্রত্যেককে এক কোটি) ৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

ডিম আমদানির অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ইউনিয়ন ভেনচার লিমিটেড, জে এফ জে প্যারাডাইস কানেকশন, লায়েক এন্টারপ্রাইজ, মেসার্স লাকি এন্টারপ্রাইজ এবং মেসার্স পিংকি ট্রেডার্স।

এর আগে দুই দফায় ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেয় সরকার। গত মাসে আমদানির অনুমোদন পাওয়া ডিমের একটা বড় চালান চলতি সপ্তাহে দেশে পৌঁছাবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।

উল্লেখ্য, গত আগস্ট মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিমের দাম নির্ধারণ করে দেয়। মন্ত্রণালয়ের হিসাবে সাড়ে ১০ টাকা উৎপাদন খরচ হচ্ছে। আর খুচরা পর্যায়ে বিক্রির জন্য ১২ টাকা দাম নির্ধারণ করা হয়। তবে খুচরা পর্যায়ে এই দামে বিক্রি হচ্ছে না ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পর্যবেক্ষণে এমন তথ্য উঠে আসার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির অনুমতি প্রদান করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যতক্ষণ খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকায় নিশ্চিত করা না যাচ্ছে, সে পর্যন্ত ডিম আমদানির অনুমতি দেওয়া হবে।

প্রসঙ্গত, দেশে বর্তমানে দৈনিক ডিমের চাহিদা ৪ কোটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ