1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস ঢাকার ২০ টি আসনে ধানের শীষ যাদের হাতে সাভারে ভয়ংকর ভূমিদস্যু চক্র, রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রির চেষ্টা আশুলিয়ায় আর্মি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেল ৫ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ সাভারে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ আওয়ামী দোসরদের দলে কোন ঠাই হবে না- শাহ মাইনুল হোসেন বিল্টু

ঢাকা ১৯ আসনে বিজয়ী হয়ে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ার

  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮৩ জন পড়েছে

স্টাফ রিপোর্টার: শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা ১৯ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম‌‌। বিজয়ের পর সোমবার দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান আমি বলেছিলাম আমি বিজয়ী হলে ঢাকা ১৯ আসনকে সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত করবো, তাই যারা সন্ত্রাসী ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তারা এখনই এ ধরনের কার্যক্রম বন্ধ করে দিন অন্যথায় আইনের আশ্রয় নিয়ে আপনাদের কঠোর জবাব দেওয়া হবে। এ সময় তিনি আরো বলেন যারা রিক্সা ও অটো রিক্সা থেকে চাঁদা তুলে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে, এবং মাদককে নির্মূল করতে যা কিছু করা প্রয়োজন তা আমি করবো, যারা নির্মাণাধীন বাড়ির নির্মাণ সামগ্রী দেওয়ার নামে চাঁদাবাজি করে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। ট্রাক প্রতীকে তিনি ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওই আসনের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। এছাড়া আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি ডা. এনামুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট।রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, ঢাকা-১৯ আসনে মোট ২৯২টি ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো তৌহিদ জং (মুরাদ) ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬ হাজার ২০২ টি ভোট। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. এনামুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৪ ভোট, গণফ্রন্টের নুরুল আমিন মাছ প্রতীক নিয়ে ১১৩ ভোট, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান সোনালী আশ প্রতীক নিয়ে ২৮০ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন কাঠাল প্রতীকে ১৩৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী আম প্রতীকে ৫৬৫ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির জুলহাজ একতারা প্রতীকে ১৬৯ ভোট, জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর সাইফুল ইসলাম মেম্বার নোঙ্গর প্রতীক নিয়ে পেয়েছেন ১৪০ ভোট।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ