1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-সাভারে বিএনপি প্রার্থী তুলি সাভারে বিএনপির প্রার্থী মনোনয়ন, সালাউদ্দিন শিবিরে উল্লাস

ব্যর্থ হয়েছি, সবাই বিসিবির পরিচালক

  • আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ জন পড়েছে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাচি অবস্থা টাইগারদের! ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থানে থেকে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। কোনোরকমে আটে থেকে আসর শেষে বাড়ি ফিরেছে তারা। দলের এমন ভরা ডুবিতে পরিবর্তন এসেছে টিম ম্যানেজমেন্টে। তবে এসবেই কাজ শেষ বলে মনে করেন না আকরাম খান। দলের সঙ্গে সংশ্লিষ্ট সকলেরই দায় নেওয়া উচিত বলছেন বিসিবির এই পরিচালক।আজ শনিবার মিরপুরে আকরাম বলেন, যখন আমরা হারি, কেউ দায়িত্ব স্বীকার করে না। আবার যখন জিতি, তখন সবাই গিয়ে কৃতিত্বটা নিতে চায়। এ জিনিসটা আমাদেরকে বন্ধ করতে হবে। যেহেতু ব্যর্থ হয়েছি, সবাই ব্যর্থ। শুধু খেলোয়াড়রা কেন, আমরা, টিম ম্যানেজম্যান্ট সবাই ব্যর্থ হয়েছি। এখন নিউজিল্যান্ড এসেছে, টেস্টে যদি ঘুরে দাঁড়াতে পারি তাহলে হয়তো কিছুটা স্বস্তি পাবো।
সম্মান জিনিসটা থাকতে হবে। এটা না থাকলে কিন্তু আপনি ঠিক পথে আগাতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন। আপনাকে ডিসিপ্লিন হতে হবে, মানতে হবে। যারা খেলোয়াড় আছে ওরা কোচকে মানতে হবে। কোচ যে আছে তাকে খেলোয়াড়দের সম্মান করতে হবে। এমনকি বোর্ড পরিচালক যারা আছে। এটা একটা পরিবার, পরিবার যেভাবে আগায় সেভাবে করতে হবে। আরো যোগ করেন আকরাম।বিশ্বকাপের সময় সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সৃষ্টি করেছিলেন লিটন দাস। এ নিয়ে আকরাম বলেন, দেখেন একটা ক্রিকেটার শুধু ভালো পারফর্ম করলে ভালো না। আপনি ভারতের কথা বললেন, ইংল্যান্ড বা আন্তর্জাতিক ক্রিকেটার যারা আছে কীভাবে ওরা মানুষের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে কথা বলে। ওর অ্যাটিচিউডে বোঝা যায় ও কী টাইপের লোক। এ জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আপনার শুধু ভালো বোলিং বা ব্যাটিংয়ে বড় ক্রিকেটার হওয়া যায় না। সব গুণ থাকা উচিত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ