1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩০ জন পড়েছে

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। যদিও এর আগে ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এসেছিল তারা। তবে বাংলাদেশের উইকেট কিংবা কন্ডিশন সম্পর্কে খুব একটা ধারণা নেই তাদের।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা আসরের আগে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হলেও বিশ্বকাপের কারণে অজি মেয়েদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নারী উইংয়ের প্রধান নির্বাচক শন ফ্লেগলার এ প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশের ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। সেখানে উইকেট কেমন আচরণ করে, সফরে আমাদের খোঁজখবর নেওয়ার অংশ থাকবে এগুলো। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চের শেষের দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।
উপমহাদেশের কন্ডিশনে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। ব্যাতিক্রম নয় বাংলাদেশের উইকেটও। তাই এই সফরে অস্ট্রেলিয়া দলে দেখা যেতে পারে স্পিনারদের আধিক্য। ফ্লেগলার বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাঁহাতি স্পিনার পাওয়া নিজেদের জন্যই ভালো। দলে যে পরিমাণ স্পিনার আছে, তাতে আমরা আশীর্বাদপুষ্ট।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ