1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৬২ জন পড়েছে

সংবাদ প্রবাহ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জ যাচ্ছেন। সেখানে ওইদিন তিনি রাত্রিযাপন করবেন। এর একদিন পর রোববার ঢাকায় ফিরবেন তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এরপর ১০ জানুয়ারি সকালে সংসদ সদস্যরা শপথ নেন।পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এর মধ্যদিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। নতুন সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর শনিবার প্রথমবার গোপালগঞ্জ সফর করবেন শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ