1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ জন পড়েছে

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার উত্তরার নিজ বাসায় ঘুমের মধ্যে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

একদিন আগে ১২ সেপ্টেম্বর রাতেই মারা গেছেন সোহানুর রহমান সোহানের স্ত্রী। কয়েক ঘণ্টার ব্যবধানে এ নির্মাতা ও তার স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্রাঙ্গণে।

জানা গেছে, সোহানুর রহমান সোহান উত্তরার নিজ বাসায় ঘুয়িয়ে ছিলেন। সন্ধ্যায় ঘুম থেকে না উঠলে তাকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এরপর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নব্বই দশকের আলোচিত এই পরিচালক শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ১৯৭৭ সালে। প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম সিনেমার নাম ‘বিশ্বাস অবিশ্বাস’। সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে খ্যাতি লাভ করেন।

তার পরিচালিত আলোচিত সিনেমাগুলো হলো- ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ