1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

ডিগবাজি দিয়েছিলাম চুরি করার জন্য জায়েদ খান

  • আপডেট সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ জন পড়েছে

বিনোদন ডেস্ক : চুরি করার জন্য দিয়েছিলাম ডিগবাজি। শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীতে একটি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জায়েদ খান। যেখানে তিনি জানান, কোথায় ও কীভাবে এই ডিগবাজির উৎপত্তি। জায়েদ বলেন, এটি আমেরিকায় শুরু করেছিলাম। একটি গানের নাচের স্টেপ ভুলে গিয়েছিলাম। যখন মিউজিকের তাল ভুলে যাই, তখন তা মেলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম। চুরি করার জন্য দিয়েছিলাম। যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম। দেখি সেটা হিট হয়ে গেছে। এটার ধারাবাহিকতায় চলছে এখন। এটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে। যেখানে যাই সবাই এটাই চায়, আমিও দিই। এই অভিনেতা আরও বলেন, ডিগবাজি তো মানুষ পছন্দ করে ফেলছে। শাহরুখ খান যখন হাত উঁচু করে দাঁড়াত তখন কী তিনি জানতেন এটাই হতে যাচ্ছে তার সিগনেচার স্টাইল? কোন স্টেপ কে কখন পছন্দ করে সেটা তো কারো জানা নেই। আমি তো ভাইরাল করার জন্য ডিগবাজি দিইনি।
নানা কর্মকাণ্ডে আলোচিত হন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। কখনো নারীদের নিয়ে বক্তব্য কখনো আবার ডিগবাজি কাণ্ড, যাই করেন না কেনো জায়েদ খান মানেই যেন ভাইরাল। তবে সম্প্রতি সময়ে এই অভিনেতা বেশি আলোচিত হয়েছেন ‘ডিগবাজি’ কাণ্ডে। একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা গেছে তাকে। জায়েদও জানিয়েছেন, এটিই হতে যাচ্ছে তার সিগনেচার স্টাইল।
কিছুদিন আগে শাকিব খানের সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতার পার্থক্য টেনে মন্তব্য করেছিলেন জায়েদ খান। এদিন সাংবাদিকদের সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমি কিন্তু শাকিব ভাইকে অসম্মান করিনি। শাকিব ভাই আমার চেয়ে অনেক বড় সুপারস্টার। বর্তমানে তাঁর চেয়ে বড় সুপারস্টার এ দেশে আর কেউ নেই। সব ঠিক আছে। সঞ্চালক বলেছিলেন, জায়েদ খান ও শাকিব খানের মাঝে গুণের পার্থক্য কী? এর উত্তরে আমি বলেছিলাম, আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি। শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই। এটা ছাড়া আর কিছুই না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ