1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জমি দখল, বাড়ীঘর ভাংচুর সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

সাভারে কাউন্সিলরের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে মারধর

  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ জন পড়েছে

স্টাফ রিপোর্টার : সাভারে পৌরসভার কাউন্সিলরের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগেরে সভাপতিকে মারধরের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকালে সাভার পৌর এলাকার শাহীবাগে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়ার নেতৃত্বে সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুজন আহমেদ রানাকে মারধরের এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
হামলার শিকার ভুক্তভোগী সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুজন আহমেদ রানা জানান, রাজনীতির পাশাপাশি আমি সাভার পৌরসভার শাহীবাগে সেলিনা ষ্টীল কিং এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। ব্যবসা পরিচালনার জন্য বেশ কিছুদিন ধরে স্থানীয় কাউন্সিলর সেলিম মিয়া আমার কাছে ৫লাখ টাকা চাদাঁ দাবী করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে এসে ফের চাদাঁর টাকা দাবী করলে আমি তা দিতে অপরাগতা প্রকাশ করি। এসময় সেলিম মিয়াসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন সন্ত্রাসী লোহার রড, পাইপ দিয়ে আমাকে এলোপাথারি মারধর করে। এসময় তারা আমার প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুরসহ ক্যাশ বাক্সে থাকা দেড় লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।
সাভার পৌরসভার কাউন্সিলর সেলিম মিয়ার সাথে এ ব্যাপারে জানতে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আবু হাসান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ