1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সাভারে মাদক নিরুৎসাহিত করতে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত সাভারে বৃদ্ধার জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বহিষ্কারের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন সালাউদ্দিন বাবু সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সাভারে নারী উদ্যোক্তার খামার ভাংচুর, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি উভয়পক্ষের সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করায় সাভারের মুরগীর বাজার স্বাভাবিক সাভার পৌরসভার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ইজারাদার আলমগীর হোসেন আশুলিয়ায় চাঁদার টাকা হালাল করতে পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর অভিযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন বাঁধন, বিভিন্ন মহলের অভিনন্দন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভালো নেই দেশের মানুষ: জি এম কাদের

  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪০ জন পড়েছে

অনলাইন ডেস্ক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

তিনি বলেন, মধ্য ও নিম্নবিত্ত পরিবারে হাঁহাকার উঠেছে।

প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। দেখার যেন কেউ নেই।

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় সরকারকে জবাব দিতে হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে জাতীয় পার্টি জি এম কাদের বলেন, কিছু দিন আগে কাঁচামরিচের দাম এক হাজার টাকা হয়েছিল, পেঁয়াজের দাম সাড়ে তিনশো টাকা পর্যন্ত হয়েছিল। বর্তমানেও পেঁয়াজের কেজি প্রায় একশো টাকা।

ডিমের ডজন দেড়শো থেকে দু’শো পর্যন্ত ওঠা-নামা করছে। মাছ, মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ। যেকোনো সবজি কেজি প্রায় একশো টাকা। বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। মানুষের আয় বাড়েনি মোটেও কিন্তু প্রতিদিনই খরচ বাড়ছে। সংসার চালাতে হিমশিম অবস্থা। শিশুদের জন্য দুধ ও জীবন রক্ষাকারী ওষুধ কিনতে পারে না সাধারণ মানুষ। ডেঙ্গু জ্বরের স্যালাইনসহ অনেক জীবন রক্ষাকারী ওষুধ চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। কষ্টের কথা দেশের মানুষ মুখ খুলে বলতেও পারে না।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের ভাঙতে ব্যর্থ। সাধারণ মানুষ বুঝতে চায় সরকার কেন সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা মনে করছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো পরিকল্পনা নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ